জাপানে পরিত্যক্ত বাড়ির ছড়াছড়ি

আমুদরিয়া নিউজ :  জাপানে  বর্তমানে প্রায় ৯০ লক্ষ বাড়ি ফাঁকা পড়ে রয়েছে, যেগুলিকে স্থানীয়ভাবে ‘আকিয়া’ (Akiya) বলা হয়। সোশ্যাল মিডিয়ায় এই বাড়িগুলিকে ঘিরে নানা ‘ভূতুড়ে’ তত্ত্ব ছড়ালেও, বাস্তবে এর পেছনে  রয়েছে গুরুতর সামাজিক ও অর্থনৈতিক সংকট।

বিশেষজ্ঞদের মতে, জনসংখ্যা কমে যাওয়া, গ্রামের মানুষ শহরে চলে যাওয়া, কম জন্মহার, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং উত্তরাধিকার সংক্রান্ত জটিলতার কারণে বহু বাড়ি পরিত্যক্ত হয়ে পড়েছে। এছাড়া জাপানের করব্যবস্থাও এই সমস্যাকে বাড়িয়েছে। বাড়ি ভেঙে ফেললে জমির কর বেড়ে যেতে পারে, তাই অনেক মালিক ভাঙাচোরা বাড়িও ফেলে রাখছেন।  বিশেষজ্ঞদের মতে, ‘আকিয়া’ সংকট আসলে জাপানের বদলে যাওয়া জনসংখ্যা ও সামাজিক কাঠামোর বড় ইঙ্গিত।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *