দার্জিলিংয়ে পর্যটককে ঘিরে সমালোচনা

আমুদরিয়া নিউজ :  দার্জিলিং-এ এক পর্যটকের প্রকাশ্যে প্রস্রাব করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, একটি পে-টয়লেটের খুব কাছেই রাস্তার ধারে ওই ব্যক্তি প্রস্রাব করছিলেন। বিষয়টি দেখে এক স্থানীয় বাসিন্দা শান্তভাবে তাঁর কাছে গিয়ে আপত্তি জানান এবং কাছেই থাকা টয়লেটের কথা মনে করিয়ে দেন।

কথোপকথনের সময় জানা যায়, ওই পর্যটক পূর্ণিয়া জেলার বাসিন্দা। স্থানীয় ব্যক্তি তাঁকে বোঝান যে এ ধরনের আচরণ শুধু পর্যটনকেন্দ্রের পরিবেশ ও পরিচ্ছন্নতাই নষ্ট করে না, নিজের এলাকার ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ পর্যটকের ‘খেয়াল করিনি’ মন্তব্যকে বিশ্বাসযোগ্য মনে করেননি এবং সমালোচনা করেছেন। অন্যদিকে, অনেকেই স্থানীয় বাসিন্দার সংযত ও ভদ্র প্রতিবাদের প্রশংসা করেছেন।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *