আমুদরিয়া নিউজ: ঝাড়গ্রামে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝালমুড়ি খেয়েছিলেন বিক্রম সাউয়ের দোকানে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন বিক্রম। কিন্তু কিছুদিনের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। অচেনা নম্বর থেকে তাঁকে খুনের হুমকি দেওয়া ফোন ও মেসেজ আসতে শুরু করে। জানা গিয়েছে, আতঙ্কিত বিক্রম বর্তমানে দোকানে বসছেন না। ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।
Total Views:
0