বিধানসভা থেকে সাসপেন্ড মনোজ, প্রতিবাদে ওয়াকআউট বিজেপির

আমুদরিয়া নিউজ: বিধানসভা থেকে সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। রাজ্যের ‘ভেঙে পড়া’ শিক্ষাব্যবস্থা, রাস্তায় চাকরিহারাদের অবস্থান, স্কুলে শিক্ষকের অভাব, সব মিলিয়ে গোটা পরিস্থিতি নিয়েই বিধানসভায় আলোচনার জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি মুলতুবি প্রস্তাব জমা দেয় রাজ্যের প্রধান বিরোধী দল। কিন্তু বিজেপির সেই মুলতুবি প্রস্তাব খারিজ করেন অধ্যক্ষ। তাঁর যুক্তি, বিচারাধীন বিষয় হওয়া এই নিয়ে আলোচনা সম্ভব নয়।  এরপর বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন। চিৎকার করতে থাকেন।  সেই সময় আবার বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়করা হই হট্টগোল ওয়েলের কাছে গিয়ে বিক্ষোভ, স্লোগান দেখাতে থাকেন। যার জন্য মনোজ ওঁরাওকে সাসপেন্ড করে দেন অধ্যক্ষ। সতর্ক করা হয়েছে বিধায়ক শঙ্কর ঘোষকেও। প্রতিবাদে ওয়াকআউট করে বিধানসভার বাইরে তুলসি গাছ নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির বিধায়করা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *