লাদাখের অশান্তিতে উস্কানি! গ্রেপ্তার সোনম ওয়াংচুক

আমুদরিয়া নিউজ: লাদাখে অশান্তির ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে ইঞ্জিনিয়র, গবেষক তথা সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা এবং পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বুধবার লেহ শহরে বিক্ষোভে নেমেছিলেন কয়েক হাজার তরুণ-তরুণী। অভিযোগ, বিক্ষোভ চলাকালীনই লেহ-তে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। শুধু তা-ই নয়, পার্টি অফিসের সামনে থাকা একটি পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়। তার পরই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে মোট পাঁচ জনের মৃত্যু হয়। ঘটনার জন্য সোনমের উস্কানি ‘অন্যতম কারণ’ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছিল। তার পরেই এদিন তাঁকে গ্রেপ্তার করা হল। তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে বলে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন শুক্রবার জানিয়েছে। প্রশাসন জানিয়েছে, লাদাখে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে এই পদক্ষেপ জরুরি ছিল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *