বিদেশ সফর সেরে কলকাতায় ফিরলেন অভিষেক, থাকবেন না জয়শংকরের বৈঠকে

আমুদরিয়া নিউজ: সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বিদেশ সফর সেরে মঙ্গলবার মধ্য রাতে কলকাতায় ফিরলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘অপারেশন সিঁদুর’ ও ভারত-পাক সংঘর্ষের পরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান বিশ্বব্যাপী পৌঁছে দিতে সর্বদলীয় প্রতিনিধিদলের সাতটি দল বিভিন্ন দেশে সফর করেছে। অভিষেক যে প্রতিনিধি দলে ছিলেন তাঁরা জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সফর করেছে। ওই সফর শেষে তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে বুধবার বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা। কিন্তু অভিষেক জানিয়েছেন, সেই বৈঠকে তিনি থাকতে পারবেন না। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের অভিষেক জানান, বুধবার যে বৈঠক রয়েছে তাতে যে তিনি থাকতেন পারবেন না তা কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিয়েছেন। কারণ হিসেবে বলেছেন, আগামী কয়েকদিন পূর্ব নির্ধারিত বেশ কিছু কর্মসূচি ও কালীগঞ্জ উপনির্বাচনের জন্য ব্যস্ত থাকবেন তিনি। তাই এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *