আজ বেঙ্গালুরুতে সমর্থকদের সঙ্গে বিজয় উৎসবে মাতবেন কোহলিরা

আমুদরিয়া নিউজ: ১৮ বছরের খরা কাটিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুধবার বেঙ্গালুরুতে কাপ নিয়ে যাবেন কোহলিরা। সেখানে সমর্থকদের সঙ্গে উৎসবে মাতবেন তাঁরা। আরসিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে ভিক্টরি প্যারেড হবে বেঙ্গালুরুতে। বুধবার সেই উৎসব শুরু হবে দুপুর থেকেই।  দুপুর দেড়টা নাগাদ বেঙ্গালুরু পৌঁছবেন কোহলিরা। বিকেল ৪টের সময় দেখা করতে যাবেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে। বিকেল ৫টা থেকে শুরু হবে ভিক্টরি প্যারেড। বিধান সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত হবে সেই প্যারেড। সন্ধ্যে ৬টা থেকে উৎসব শুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে। ট্রফি নিয়ে হুডখোলা বাসে চেপে যাবেন বিরাটরা। দলকে জিতিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বিরাট কোহলি। বলেছেন, আমার হৃদয় বেঙ্গালুরুর সঙ্গে। তাই এই জয়টা স্পেশাল। শেষদিন পর্যন্ত এই দলের সঙ্গে থাকতে চাই।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *