সরকার-বিরোধী পোস্ট সরানোর অভিযোগ ইনস্টাগ্রামের বিরুদ্ধে,সরব অভিজিৎ দীপকে

আমুদরিয়া নিউজ: সরকার-বিরোধী পোস্ট ও অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল ইনস্টাগ্রামের বিরুদ্ধে। বুধবার ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে দাবি করেন, কেন্দ্রীয় সরকারের সমালোচনামূলক পোস্ট সরিয়ে মানুষের কণ্ঠরোধের চেষ্টা চলছে। দলের আর এক নেতা আশুতোষ রাঙ্কার অভিযোগ, ভারতে হাজার হাজার অ্যাকাউন্ট সীমাবদ্ধ করা হয়েছে এবং লক্ষ লক্ষ ভিডিও সরানো হয়েছে।

কৌতুকশিল্পী বরুণ গ্রোভারও অভিযোগ করেছেন, ‘বিকশিত ভারত ২০৪৭’ নিয়ে তাঁর একটি কবিতার প্যারোডি সরিয়ে দিয়েছে ইনস্টাগ্রাম। ব্যঙ্গধর্মী প্ল্যাটফর্ম ‘দেশভক্ত’ এবং আইনি সংবাদমাধ্যম ‘লাইভ ল’-ও একই ধরনের অভিযোগ তুলেছে। ইনস্টাগ্রামের তরফে অবশ্য কয়েকটি ক্ষেত্রে ভারতের তথ্যপ্রযুক্তি আইন ও আইনি নির্দেশের কথা জানানো হয়েছে। তবে কতগুলি পোস্ট বা অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার নির্দিষ্ট পরিসংখ্যান এখনও স্পষ্ট নয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *