হাঁসখালি গণধর্ষণ ও খুনে তৃণমূল নেতার ছেলে সহ ৩ জনের যাবজ্জীবন

আমুদরিয়া নিউজ : নদিয়ার হাঁসখালি গণধর্ষণ ও খুনের দায়ে তৃণমূল নেতার ছেলে সোহেল গয়ালি (ডাকনাম ব্রজ) সহ ৩ জনকে যাবজ্জীবন জেলের সাজা দিয়েছে রানাঘাট মহকুমা আদালত। মঙ্গলবার ওই রায় ঘোষণা হয়। ২০২২ সালের ঘটনায় এক কিশোরীকে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গণধর্ষণের পরে তার মৃত্যু হয়। তদন্তে সিবিআইকে যুক্ত করেছিল কলকাতা হাইকোর্ট। মামলায় মোট ৯ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। অন্য এক অভিযুক্তের ৫ বছরের জেল দেওয়া হয়েছে।  আদালত দুই নাবালককে জামিন দিলেও আগামী এক বছর তারা ছাড়া পাবে না।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *