কর্নাটকে বৃষ্টির ঘাটতি, ১০১ তালুক খরাপ্রবণ ঘোষণা

আমুদরিয়া নিউজ: কর্নাটকে উদ্বেগ বাড়াচ্ছে বৃষ্টির ঘাটতি। সেপ্টেম্বরের শুরু পর্যন্ত রাজ্যের ৩১টি জেলার মধ্যে ৩০টি জেলাতেই স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হয়েছে। কয়েকটি জেলায় বৃষ্টির ঘাটতি ৫০ শতাংশেরও বেশি বলে জানা গিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই রাজ্যের ১০১টি তালুককে খরাপ্রবণ ঘোষণা করেছে কর্নাটক সরকার। আরও প্রায় ২৫টি তালুককে এই তালিকায় যুক্ত করার প্রক্রিয়াও চলছে। বৃষ্টির অভাবে কৃষি ও জলসম্পদ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সব মিলিয়ে, একদিকে দেশের বিভিন্ন অংশে অতিবৃষ্টি ও বন্যা, অন্যদিকে কর্নাটকে বৃষ্টির অভাব—দুই বিপরীত আবহাওয়ার ছবিতে দেশের জলবায়ু পরিস্থিতি নিয়ে নতুন করে চিন্তা বাড়ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *