আমুদরিয়া নিউজ: জাপানের প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার টানে প্রতি বছর লাখো পর্যটক দেশটিতে যান। তবে সেখানকার সমাজ নির্দিষ্ট কিছু অলিখিত নিয়ম ও শিষ্টাচারের ওপর চলে, যা সকল ভ্রমণকারীর জানা উচিত-
খাবারের নিয়ম: ভাতের পাত্রে কাঠি সোজা করে গেঁথে রাখা বা খাবার আদান-প্রদান করা নিষেধ, কারণ এটি শেষকৃত্যের আচারকে স্মরণ করায়। তবে স্যুপ বা নুডলসের বাটি মুখের কাছে নিয়ে শব্দ করে খাওয়া (Slurping) প্রশংসনীয়।
বখশিস ও অপচয়: জাপানে বখশিস (Tipping) দেওয়ার কোনো রেওয়াজ নেই। প্লেটে খাবার নষ্ট করাকে অশোভন ধরা হয়।
গণপরিবহন ও পরিচ্ছন্নতা: বাস-ট্রেনে জোরে কথা বলা বা ফোন কল ধরা নিষিদ্ধ। রাস্তায় হাঁটার সময় খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে। গণস্থানে ডাস্টবিন না থাকায় নিজের আবর্জনা নিজেকেই ব্যাগে বহন করতে হয়।
Total Views:
0