নিয়োগ দুর্নীতি মামলায় ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের ২৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত!

আমুদরিয়া নিউজ: এসএসসি গ্রুপ সি ও ডি নিয়োগ দুর্নীতি মামলায় ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের প্রায় ২৭.১৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে তিনটি চা বাগান, বাগান সংলগ্ন বাংলো, কারখানা, কারখানার যন্ত্রাংশ ও গাড়ি। প্রসন্নর বিরুদ্ধে অভিযোগ এসএসসি দুর্নীতিতে মিডলম্যান হিসাবে কাজ করেছেন। নিয়োগ দুর্নীতিতে অযোগ‌্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা তুলেছেন বলেও অভিযোগ। সম্প্রতি, উত্তরবঙ্গে প্রসন্ন রায়ের তিনটি চা সংস্থায় অভিযান চালান ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় সংস্থা সূত্রে জানা গিয়েছে, গ্রুপ সি ও ডি-এর চাকরি প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে যে টাকা তোলা হয়েছিল, সেই টাকা এই চা বাগানগুলোয় বিনিয়োগ করা হয়েছে। তথ্য প্রমাণের ভিত্তিতেই নেওয়া হল বড় পদক্ষেপ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *