পাহাড়ের মন পেতে গোর্খা শব্দ জুড়ে দল অজয়দের

আমুদরিয়া নিউজ : দার্জিলিং পাহাড়ে রাজনীতি করতে গেলে দলের নামের সঙ্গে গোর্খা শব্দটি না থাকলে বেশিদূর এগোনো যাবে না। এই সারসত্য বুঝেই নিজের হাতে গড়া দল হামরো পার্টি বিলুপ্ত করলেন ব্যবসায়ী ও রাজনীতিক অজয় এডওয়ার্ড। রবিবার দার্জিলিঙে ভারতীয় গোর্খা জনশক্তি পার্টি নামে নতুন দল ঘোষ করেন গ্লেনারিজ গ্রুপের কর্ণধার অজয়। এই দলে জিএনএল এফ, গোর্খা জনমুখী মোর্চা, গোর্খা লিগের নেতাদের কয়েকজন যুক্ত হয়েছেন।

উল্লেখযোগ্য নাম হল প্রদীপ প্রধান, এন বি খাওয়াশ, মহেন্দ্র ছেত্রী, সারদা সুব্বা, প্রকাশ গুরুং। সূত্র অনুযায়ী, পাহাড়ের প্রবীণ রাজনৈতিক নেতাদের একাংশের পরামর্শ নিয়েই এগোচ্ছেন অজয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *