বিকল্প মুখ নেই, নিয়ম উপেক্ষা করে অনন্তর উপরই ভরসা কোচবিহার জেলা সিপিআইএমের

আমুদরিয়া নিউজঃ একদা বামেদের অন্যতম শক্ত ঘাটি বলে পরিচিত কোচবিহার জেলার রাজনীতিতে লড়াই দেওয়ার মতো গ্রহণযোগ্য কোনও মুখ খুঁজেই পেল না সিপিআইএম। তাই প্রবীণ নেতা অনন্ত রায়কেই কোচবিহার জেলা সম্পাদকের দায়িত্ব দিল দল। জানা গিয়েছে, দলের নিয়ম অনুয়ায়ী, ৭০ বছর বয়স পেরিয়ে গেলে নেতারা ওই দায়িত্ব পান না। কিন্তু বিকল্প উপায় না থাকায় বাধ্য হয়েই ফের সত্তরোর্ধ্ব অনন্ত রায়কে কোচবিহারে দলের সম্পাদকের দায়িত্ব দিতে হয়েছে। এই নিয়ে একটানা তিনবার দলের জেলা সম্পাদক হলেন তিনি।

দলীয় সূত্রে জানা গিয়েছে, দিন দুয়েক আগে কোচবিহারের রাসমেলা ময়দানে দলের জেলা সম্মেলন হয়। সেই সম্মেলনে ৫০ জনের কমিটি তৈরি করা হয়েছে। যার মধ্যে ১৯ জন নতুন মুখ ও আটজন মহিলা রয়েছেন। নতুনদের মধ্যে সামাজিক ন্যায় মঞ্চের জেলা সম্পাদক কাজল রায়, খাগড়াবাড়ি এরিয়া কমিটির সম্পাদক মনোজ দাস, কোচবিহার শহর এরিয়া কমিটির রুহুল আমিন খন্দকার ও গৌতম রায়, তুফানগঞ্জের রুমিচা ভুঁইয়া বিবি, দিনহাটার মনোজ সরকার সহ অন্যরা রয়েছেন। তবে ৭০ বছর বয়স পেরিয়ে যাওয়ার কারণে জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তমসের আলি, সফিস আহমেদ, হরিশ বর্মন ও তারাপদ বর্মনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *