আমুদরিয়া নিউজ: জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফের উপর হামলার ঘটনায় লস্কর-ই-তইবার জঙ্গি মহম্মদ লতিফ ভাটের নাম উঠে এল তদন্তে। আহত জওয়ানরা ছবি দেখে তাকে হামলাকারী হিসেবে শনাক্ত করেছেন বলে সূত্রের খবর।
গত বুধবার (১১ নভেম্বর) কুলগামের আখরান এলাকায় সিআরপিএফের নিরাপত্তা পোস্ট লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় তিন জওয়ান আহত হন। হামলার পর থেকেই লতিফের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। পাশাপাশি জঙ্গিদের সাহায্য করার সন্দেহে প্রায় ২০০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এখনও অধরা অভিযুক্ত জঙ্গি।
Total Views:
0