দেশের প্রথম আইআইটি হিসেবে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু করছে খড়গপুর

আমুদরিয়া নিউজ: দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন নজির গড়তে চলেছে খড়গপুর আইআইটি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের জন্য সেখানে শুরু হতে চলেছে তিন বছরের এমডি (MD) মেডিক্যাল কোর্স। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের অনুমোদিত এই পঠনপাঠন হবে প্রতিষ্ঠানের ড. বিসি রায় মাল্টিস্পেশ্যালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারে।

প্রথম পর্যায়ে ছয়টি বিভাগে মোট ১২টি আসন থাকবে। বিভাগগুলি হল জেনারেল মেডিসিন, রেডিওলজি, ফিজিওলজি, প্যাথলজি, কমিউনিটি মেডিসিন এবং বায়োকেমিস্ট্রি। প্রতিটি বিভাগে দুটি করে আসন বরাদ্দ করা হয়েছে। NEET-PG ২০২৬-এর কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

চিকিৎসাবিজ্ঞান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গবেষণাকে একসঙ্গে যুক্ত করে চিকিৎসা শিক্ষায় নতুন দিশা দেখানোই এই উদ্যোগের লক্ষ্য।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *