আমুদরিয়া নিউজ: আমেরিকার নিউইয়র্ক শহরে একটি বহুতল ভবন ধসে পড়ে অন্তত দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের আধিকারিকরা এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখতে জোরকদমে উদ্ধারকাজ চালানো হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দ করে ভবনটির একটি বড় অংশ আচমকাই ভেঙে পড়ে, যার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত কয়েকজনকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে ভবনটি ধসে পড়ল, তা জানতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে নিউইয়র্ক প্রশাসন।
Total Views:
0