সন্তান প্রসবের পর যে শারীরিক জটিলতাগুলো চিরস্থায়ী হতে পারে

আমুদরিয়া নিউজ: মাতৃত্ব এক অনন্য অভিজ্ঞতা হলেও সন্তান প্রসবের পর অনেক মহিলা এমন কিছু দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক জটিলতার শিকার হন, যা সারা জীবনেও পুরোপুরি সারে না। চিকিৎসক ও বিশেষজ্ঞদের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে প্রসব-পরবর্তী এই অজানা দিকগুলো। অনেক ক্ষেত্রেই প্রসবের পর পেলভিক ফ্লোরের দুর্বলতা, দীর্ঘস্থায়ী পিঠে ব্যথা, হরমোনের ভারসাম্যহীনতা এবং স্নায়বিক সমস্যা স্থায়ী রূপ নেয়।
এছাড়াও প্রসব-পরবর্তী অবসাদ বা পোস্টপার্টাম ডিপ্রেশন বহু মহিলার মানসিক স্বাস্থ্যে গভীর ক্ষত তৈরি করে। সমাজে সাধারণত সন্তানের সুস্থতার দিকেই বেশি নজর দেওয়া হয়, কিন্তু মায়ের এই নীরব কষ্টগুলো প্রায়ই উপেক্ষিত থেকে যায়। বিশেষজ্ঞদের মতে, সঠিক সময়ে চিকিৎসা, সচেতনতা এবং পরিবারের সহযোগিতা পেলে এই দীর্ঘমেয়াদী সমস্যাগুলো অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *