১৩ বছর আগের বিক্ষোভের মামলায় মমতাকে তলব দিল্লি পুলিশের

আমুদরিয়া নিউজ: ১৩ বছর আগের বিক্ষোভের মামলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী হিসেবে তলব করল দিল্লি পুলিশ। সোমবার কলকাতার কালীঘাটে তাঁর বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসেন দিল্লি পুলিশের দুই সদস্য। ২০১৩ সালের এপ্রিল মাসে দিল্লির বঙ্গভবন ঘেরাও ও বিক্ষোভকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে। ওই বিক্ষোভে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র হেনস্তার শিকার হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। যদিও নোটিশের বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *