আমুদরিয়া নিউজ: আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে এক নজিরবিহীন ও যুগান্তকারী মানবিক সিদ্ধান্ত নিলেন গভর্নর গ্যাভিন নিউজম। তিনি রাজ্যের ডেথ রো বা মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা মোট ৫৪৮ জন বন্দির ফাঁসির সাজা একযোগে মকুব করে তা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করেছেন। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এটিকে সবচেয়ে বড় একক ক্ষমা প্রদর্শনের ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
গভর্নরের এই সিদ্ধান্তের ফলে কুখ্যাত কিছু সিরিয়াল কিলার এবং বহু অপরাধীর মৃত্যুদণ্ড বাতিল হয়ে গেল, যা নিয়ে ইতিমধ্যেই ভুক্তভোগী পরিবার এবং অপরাধ দমন সংস্থাগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। তবে আইনি বিশেষজ্ঞদের মতে, ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী বহু অপরাধের সাথে যুক্ত বন্দিদের ক্ষেত্রে এই সাজা মওকুফের সিদ্ধান্তটি কার্যকর করার আগে রাজ্য সুপ্রিম কোর্টের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে।