বিটিএসের ‘SWIM’ গান নিয়ে কপিরাইট মামলা প্রত্যাহার

আমুদরিয়া নিউজ: বিটিএসের জনপ্রিয় গান ‘SWIM’-এর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিলেন তিন মার্কিন গীতিকার। রিপোর্ট অনুযায়ী, ৪ নভেম্বর আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি আদালতে মামলাটি সম্পূর্ণ প্রত্যাহারের আবেদন জানান অভিযোগকারীদের আইনজীবীরা।

স্টিভ কুপার, জন স্যান্ডলার ও গ্রেলিন জনসন নামে ওই তিন গীতিকারের অভিযোগ ছিল, তাঁদের ২০২৫ সালে তৈরি একই নামের একটি ডেমোর সঙ্গে বিটিএসের ‘SWIM’ গানের যথেষ্ট মিল রয়েছে। চলতি বছরের জুলাইয়ে HYBE, HYBE America, বিগ হিট মিউজিক এবং গানটির সঙ্গে যুক্ত কয়েকজন গীতিকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তবে বিগ হিট মিউজিক শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে জানায়, ‘SWIM’ সম্পূর্ণ মৌলিক সৃষ্টি। কেন অভিযোগকারীরা মামলা প্রত্যাহার করলেন, তা এখনও স্পষ্ট নয়। দুই পক্ষের মধ্যে কোনও সমঝোতা হয়েছে কি না, তাও জানা যায়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *