আমুদরিয়া নিউজ: শিবমন্দিরে পরপর দুটি বাড়িতে সোনার গয়না চুরির ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত। শুক্রবার মাটিগাড়ার খোলাইবস্তি এলাকা থেকে রঘুবীর প্রসাদ সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ। গত সেপ্টেম্বর মাসে শিবমন্দিরের শারদাপল্লীর দুটি বাড়িতে চুরির অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে লক্ষাধিক টাকা মূল্যের চোরাই সোনার গয়না উদ্ধার হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Total Views:
0