আমুদরিয়া নিউজ: ভয়াবহ ও অনিয়ন্ত্রিত দাবানলের জেরে ইন্দোনেশিয়ার একাধিক শহর জুড়ে নেমে এসেছে এক নারকীয় পরিবেশগত বিপর্যয়। সোশ্যাল মিডিয়ায় স্থানীয় বাসিন্দাদের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, ঘন বিষাক্ত কমলা রঙের ধোঁয়া ও কুয়াশায় পুরো আকাশ ঢেকে গেছে। দুপুরের বেলাতেও চারদিক সম্পূর্ণ অন্ধকার এবং দৃশ্যমানতা নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও আতঙ্ক উগরে দিয়ে বলছেন, “ঘরে-বাইরে কোথাও নিঃশ্বাস নেওয়ার মতো বাতাস নেই, চারিদিকে শুধু বিষাক্ত সালফারের গন্ধ, আমাদের আর কোথাও পালিয়ে যাওয়ার পথ অবশিষ্ট নেই।” তীব্র শ্বাসকষ্ট, ফুসফুসের সংক্রমণ এবং চোখের সমস্যায় ভুগছেন শিশু থেকে বৃদ্ধ হাজার হাজার মানুষ। হাসপাতালগুলোতে রোগীর ভিড় উপচে পড়ছে এবং জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন।
Total Views:
0