নির্বাচন কমিশনারদের আজীবন আইনি সুরক্ষা

আমুদরিয়া নিউজ: মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের আজীবন আইনি দায়মুক্তি দেওয়ার বিধান নিয়ে কেন্দ্রের কাছে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইনের ১৬ নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন আরজেডি সাংসদ মনোজ ঝা ও আইনজীবী অরুণ কুমার আগরওয়াল।

মামলাকারীদের দাবি, এই ধারা অসাংবিধানিক এবং এর ফলে কমিশনারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুযোগ সীমিত হচ্ছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস পাঠিয়েছে। আগামী ১৮ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *