আমুদরিয়া নিউজ: চিনের প্রযুক্তিগত নিষেধাজ্ঞার কাছে ভারত মাথা নত করবে না। প্রয়োজনে দেশীয় প্রযুক্তি কাজে লাগিয়ে টানেল বোরিং মেশিন (টিবিএম) তৈরি করা হবে বলে জানালেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল।
মঙ্গলবার দিল্লির কিরোরি মাল কলেজের এক অনুষ্ঠানে তিনি জানান, চিন বিরল খনিজ সরবরাহ বন্ধ করলেও ভারত বিকল্প প্রযুক্তি তৈরির উদ্যোগ নিয়েছে। এ বার টিবিএমের ক্ষেত্রেও একই পথে হাঁটবে দেশ। পাশাপাশি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে গয়াল স্পষ্ট করেন, ভারতের দুগ্ধক্ষেত্র বিদেশি সংস্থার জন্য খোলা হবে না। জিনগত পরিবর্তিত (জিএম) পণ্য আমদানিতেও অনুমতি দেবে না কেন্দ্র।
Total Views:
0