অসমে বক্সার বাঘিনী, উদ্ধার করে ফেরানো হচ্ছে বাংলায়

আমুদরিয়া নিউজ: ১০০ কিলোমিটারেরও বেশি পথ পেরিয়ে অসমের রাইমোনা জাতীয় উদ্যানে পৌঁছে গিয়েছিল বক্সা টাইগার রিজার্ভের তিন বছর বয়সি বাঘিনী। মঙ্গলবার সন্ধ্যায় অসমের কোকরাঝাড় জেলার ডটমা এলাকার গিলাগুড়ি থেকে তাকে উদ্ধার করেন বনকর্মীরা। প্রায় দু’ঘণ্টার অভিযানে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘিনীটিকে কাবু করা হয়। অভিযানে বাংলার তিনটি কুনকি হাতি, ছয় থেকে সাতটি আর্থমুভার এবং দুই রাজ্যের বনকর্মী, পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা অংশ নেন। উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাঁও-ও।

গত ২৯ সেপ্টেম্বর বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বাঘিনীটিকে উদ্ধার করা হয়েছিল। পরে ২ অক্টোবর তাকে বক্সা টাইগার রিজার্ভে ছাড়া হয়। কিন্তু ২৩ অক্টোবর সংকোশ নদী পেরিয়ে সে অসমে ঢুকে পড়ে। রেডিয়ো কলারের মাধ্যমে তার গতিবিধির উপর নজর রাখছিলেন বনকর্মীরা। রাইমোনা জাতীয় উদ্যানে কিছু দিন থাকার পর লোকালয়ের কাছাকাছি চলে আসায় তাকে উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *