পিএনবির শাখায় ১১ কোটির বেশি টাকা উধাও, তদন্তের আশ্বাস ব্যাঙ্কের

আমুদরিয়া নিউজ: গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট থেকে ১১ কোটি ২৪ লক্ষ টাকারও বেশি উধাও হওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গ্রেটার নয়ডার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখায়। ২১ জন গ্রাহক এই অভিযোগ তুলেছেন। কারও দাবি, তাঁর অ্যাকাউন্ট থেকে এক কোটিরও বেশি টাকা সরানো হয়েছে।

ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যাঙ্ককর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। শাখার ম্যানেজার-সহ একাধিক কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে, পিএনবি জানিয়েছে, অভিযোগগুলি যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই তিনটি দাবির ভিত্তিতে ৪৩ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে। বাকি অভিযোগগুলিও খতিয়ে দেখছে ব্যাঙ্ক।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *