আমুদরিয়া নিউজ: ভারতীয় নৌসেনার শক্তি বাড়াতে ৪০ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে আটটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরির অনুমোদন দিল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) এবং গোয়া শিপইয়ার্ড লিমিটেড যৌথভাবে যুদ্ধজাহাজগুলি তৈরি করবে।
প্রতিটি করভেটের ওজন হবে প্রায় ২ হাজার টন। শত্রুপক্ষের যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ ও আকাশপথের হামলা মোকাবিলায় সক্ষম হবে এগুলি। প্রকল্পে ৭০ শতাংশের বেশি দেশীয় প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আগামী এক বছরের মধ্যে নির্মাণকাজ শুরু এবং ২০৩০ সালের মধ্যে প্রথম যুদ্ধজাহাজ নৌসেনার হাতে তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
Total Views:
0