আমুদরিয়া নিউজ: বদ্রীনাথ থেকে দেরাদুন যাওয়ার পথে উত্তরাখণ্ডের চামোলি জেলার যোশীমঠের কাছে ভেঙে পড়ল ‘ট্রান্স ভারত এভিয়েশন’-এর একটি চার্টার্ড হেলিকপ্টার। ছাই গ্রামের কাছে হাতি পাহাড়ের পিছনে দুর্ঘটনাটি ঘটে। কপ্টারে পাইলট-সহ মোট ৬ জন ছিলেন। পাইলট ক্যাপ্টেন হিমাংশু ছাড়াও পাঁচ যাত্রীর নাম প্রকাশ করেছে বিমান সংস্থা।
দুপুর ১টা ১৪ মিনিট নাগাদ বদ্রীনাথ থেকে উড়ান শুরু করেছিল হেলিকপ্টারটি। যোশীমঠ উপত্যকার কাছে সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়েই উদ্ধারকাজে নামে সেনা, এসডিআরএফ ও জেলা প্রশাসনের দল। দুর্ঘটনার পর সংস্থাটির সমস্ত হেলিকপ্টারের উড়ান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উদ্ধারকাজের তদারকি করছেন। গুরুতর আহতদের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।
Total Views:
0