আমুদরিয়া নিউজ: মধ্যরাতে হাইওয়ের ধারের একটি ধাবা থেকে বেরোতে দেখা গেল গায়ক অরিজিৎ সিংকে। সাধারণ পোশাকে থাকা গায়কের ছবি ও ভিডিয়ো করতে ফোন হাতে এগিয়ে আসেন কয়েক জন অনুরাগী। সেলফির আবদার এড়িয়ে গাড়ির দিকে এগিয়ে যান অরিজিৎ। তাঁকে তাড়া করে ভিডিয়ো করার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
আড়ম্বরহীন জীবনযাপনের জন্য পরিচিত অরিজিৎ এখনও জিয়াগঞ্জে সাধারণ মানুষের মতোই থাকেন। স্কুটিতে ঘোরা, নিজে বাজার করা এবং সন্তানদের স্কুলে আনা-নেওয়া—সবই করেন নিজে। তাঁর ব্যক্তিগত পরিসরকে সম্মান করার আবেদন জানিয়েছেন অনুরাগীদের একাংশ।
Total Views:
0