সকালে উঠেই ছাঁটাইয়ের মেসেজ! অ্যামাজনে ফের চাকরি হারালেন ২৫০ কর্মী

আমুদরিয়া নিউজ: ফের কর্মী ছাঁটাই করল অ্যামাজন। সংস্থার ডিভাইস ও পরিষেবা বিভাগে প্রায় ২৫০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। তাঁদের অধিকাংশই সফটওয়্যার ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন।

বুধবার ভোরে কর্মীদের ইমেল ও টেক্সট মেসেজ পাঠিয়ে সিদ্ধান্তের কথা জানায় সংস্থা। অ্যামাজনের এক মুখপাত্র বলেন, “আমরা অল্প কয়েকটি পদ বিলুপ্ত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি।” তাঁর দাবি, এই পরিবর্তনে সংস্থার কাজের দক্ষতা বাড়বে এবং ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে কাজের সামঞ্জস্য বজায় থাকবে। এর আগে অক্টোবরের গোড়াতেও ভারত-সহ বিভিন্ন দেশের প্রায় ১,০০০ কর্মীকে ছাঁটাই করেছিল অ্যামাজন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *