এআইয়ে বিপুল বিনিয়োগ, মাইক্রোসফটে ৬০ হাজার কর্মীকে চাকরি ছাড়ার প্রস্তাব!

আমুদরিয়া নিউজ: বিশ্বজুড়ে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে মাইক্রোসফট। এআই খাতে বিনিয়োগ বাড়ানো এবং খরচ নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। আমেরিকা, কানাডা, ব্রিটেন ও ভারত-সহ বিভিন্ন দেশের কর্মীরা এই প্রস্তাবের আওতায় রয়েছেন।

মাইক্রোসফটের লেভেল ৭০ বা তার নিচের নির্দিষ্ট কিছু বিভাগের কর্মীরা এই সুযোগ পেতে পারেন। যোগ্য কর্মীদের আর্থিক সুবিধা, স্বাস্থ্যবিমা ও কেরিয়ার সংক্রান্ত সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। ভারতে প্রতি পূর্ণ বছরের চাকরির জন্য এক মাসের মূল বেতন পাওয়ার সুযোগ থাকতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *