‘অর্ণব’-এর দু’বার ল্যান্ডফল নয়, দীর্ঘস্থায়ী প্রক্রিয়া

আমুদরিয়া নিউজ: অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর অস্বাভাবিক গতিপথ ঘিরে দু’বার ল্যান্ডফলের জল্পনা ছড়ালেও, তা খারিজ করেছে আইএমডি। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়ের ধীরগতির কারণে ল্যান্ডফল প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হয়েছিল। উপগ্রহ চিত্রে কেন্দ্রস্থলের দিক পরিবর্তন দেখে বিভ্রান্তি তৈরি হয়।

আইএমডি-র হিসেব অনুযায়ী, বুধবার রাত ২টো থেকে সকাল ৮টার মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। সেই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫-১৩৫ কিলোমিটার, দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছেছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটারে। সকাল ৮টার মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হয়। ধীরগতির কারণে উপকূলীয় অঞ্চলে দীর্ঘক্ষণ প্রবল হাওয়া ও ভারী বৃষ্টি চলে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *