আমুদরিয়া নিউজ:পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার ফল দ্রুত প্রকাশের দাবিতে প্রতিবাদ মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীরা। করুণাময়ী থেকে আরক্ষা ভবন পর্যন্ত মিছিলের অনুমতি চাওয়া হয়েছে। শুক্রবার মামলাটি জরুরি ভিত্তিতে গ্রহণ করেছে আদালত। আগামী ৩১ আগস্ট শুনানি হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রায় ১২ হাজার কনস্টেবল নিয়োগকে ঘিরে সংরক্ষণ নীতি ও শারীরিক পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই মামলায় নিয়োগের ফলাফলে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।
Total Views:
0