কোলাজেন বাড়াতে সাহায্য করে যেসব খাবার

আমুদরিয়া নিউজ: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে কোলাজেন তৈরির পরিমাণ কমতে থাকে। কোলাজেন ত্বকের গঠন ও স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে। এর ঘাটতিতে ত্বকে বলিরেখা ও শিথিলতা দেখা দিতে পারে। দূষণ, অতিরিক্ত রোদ ও অনিয়মিত জীবনযাপনও ত্বকের কোলাজেনের ক্ষতি করতে পারে।

কোলাজেন তৈরিতে সাহায্য করে ভিটামিন সি, প্রোটিন ও জিঙ্ক। আঙুর, স্ট্রবেরি, ব্লুবেরি, রাস্পবেরি, কমলালেবু ও কিউইয়ের মতো ফলে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট। পাশাপাশি মাছ, ডিম, দুধ, ডাল ও বাদাম থেকে পাওয়া যায় প্রোটিন ও প্রয়োজনীয় খনিজ, যা শরীরে কোলাজেন তৈরির প্রক্রিয়ায় সহায়তা করে।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *