আমুদরিয়া নিউজ: ব্যবহৃত রান্নার তেল থেকে জৈব জ্বালানি তৈরির উদ্যোগ বাড়াচ্ছে ভারত। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি রেস্তোরাঁ, হোটেল ও খাদ্য কারখানা থেকে ব্যবহৃত তেল সংগ্রহের পরিকল্পনা করছে। প্রক্রিয়াজাত এই তেল থেকে টেকসই বিমান জ্বালানি (এসএএফ) ও বায়োডিজেল তৈরি করা সম্ভব।
ভারত প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ আমদানি করে। সেই নির্ভরতা কমাতেই বিকল্প জ্বালানির উপর জোর দিচ্ছে দেশটি। ভারতে বছরে প্রায় ৩০ লক্ষ টন ব্যবহৃত রান্নার তেল উৎপন্ন হলেও সংগ্রহ করা হয় মাত্র ৫ শতাংশ।
আগামী জানুয়ারি থেকে ভারত থেকে ছেড়ে যাওয়া আন্তর্জাতিক উড়ানে ১ শতাংশ এসএএফ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে তা বাড়িয়ে ৫ শতাংশ করার লক্ষ্য। তবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তেলের উৎস থেকে সংগ্রহ এবং তেলের মান যাচাই এই উদ্যোগের বড় চ্যালেঞ্জ।
Total Views:
0