বারাণসীতে বিজেপিকে হারাল সমাজবাদী পার্টি

আমুদরিয়া নিউজ: উত্তরপ্রদেশ বিধান পরিষদের বারাণসী শিক্ষক আসনে বিজেপিকে হারিয়ে জয়ী হলেন সমাজবাদী পার্টির প্রার্থী লালবিহারী যাদব। তিনি পেয়েছেন ১০,৯৫৮টি ভোট। অন্যদিকে, গোরখপুরে প্রথম দিকে পিছিয়ে থাকলেও পরে এগিয়ে যান বিজেপি প্রার্থী ধ্রুব ত্রিপাঠী। তবে ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন নির্দল প্রার্থী রাজীব যাদব। তাঁর দাবি, তাঁর পাওয়া ভোট বিজেপি প্রার্থীর নামে দেখানো হচ্ছে।

মঙ্গলবার থেকে উত্তরপ্রদেশ বিধান পরিষদের পাঁচটি স্নাতক ও ছ’টি শিক্ষক আসনে ভোটগণনা শুরু হয়। মীরাটের স্নাতক ও শিক্ষক—দু’টি আসনেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *