আমুদরিয়া নিউজ: জলবায়ু পরিবর্তন, যুদ্ধের আশঙ্কা, সাইবার হামলা ও নাশকতার ঝুঁকি বাড়তে থাকায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। ‘গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, দুর্যোগের সময় বিদ্যুৎ, ইন্টারনেট, ব্যাংকিং ও সরবরাহব্যবস্থা ব্যাহত হতে পারে। তাই অন্তত কয়েক দিনের খাবার, পানীয় জল, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
ফ্রান্সে দুর্যোগের প্রথম ৭২ ঘণ্টাকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। সে কারণে খাবার, জল, ওষুধ, নগদ অর্থ, গুরুত্বপূর্ণ নথির ফটোকপি এবং অতিরিক্ত চাবি-সহ একটি জরুরি ব্যাগ প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নির্দেশনা অনুসরণ, গুজব এড়িয়ে চলা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
Total Views:
0