বিহারে বাড়িতে বিস্ফোরণে নিহত ৫,

আমুদরিয়া নিউজ: বিহারের সিওয়ান জেলায় একটি বাড়িতে বিস্ফোরণে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ২৪ অক্টোবর শনিবার পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আহত আরও দুজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাড়িটিতে অবৈধভাবে বাজি তৈরি করা হতো। বিস্ফোরণের প্রকৃত কারণ, মজুত বিস্ফোরকের পরিমাণ এবং সেগুলি কোথা থেকে আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় অবৈধ বাজি তৈরির সঙ্গে কারা যুক্ত, তা জানতে তদন্ত চলছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *