আমুদরিয়া নিউজ: আফ্রিকার দেশ কেনিয়ায় নতুন করে থাবা বসিয়েছে মারাত্মক ছোঁয়াচে রোগ ইবোলা। জানা গেছে, ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক ৬৫ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে ইবোলায় দ্বিতীয় কোনো রোগীর মৃত্যু হলো।
এই মৃত্যুর পর কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রক দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করেছে। মৃতার সংস্পর্শে কারা এসেছিলেন, তাঁদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানোর কাজ শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও আফ্রিকায় এই ভাইরাসের নতুন সংক্রমণ রুখতে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। সীমান্ত এলাকাগুলোতে কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন।
Total Views:
0