আমুদরিয়া নিউজ: পাখি পর্যবেক্ষণ বা ‘বার্ডওয়াচিং’ কেবল একটি শখ নয়, এটি মানুষের মস্তিষ্কের গঠনে ইতিবাচক বদল আনতে পারে। চিকিৎসা বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত পাখি দেখার অভ্যাস মানুষের মস্তিষ্কের স্নায়ুগুলোকে নতুন করে সক্রিয় করে তোলে। এই অভ্যাস বার্ধক্যজনিত মানসিক অবক্ষয় বা ডিমেনশিয়ার মতো রোগকে অনেকটাই ধীর করে দেয়।
প্রকৃতির মাঝে সময় কাটানো, পাখির ডাক শোনা এবং তাদের চেনার চেষ্টা করার প্রক্রিয়াটি মানুষের মনোযোগ ও মানসিক শান্তি বৃদ্ধি করে। চিকিৎসকেরা এখন মানসিক অবসাদ কাটাতে এবং প্রবীণদের মস্তিষ্কের কার্যক্ষমতা সচল রাখতে এই প্রাকৃতিক থেরাপির পরামর্শ দিচ্ছেন।
Total Views:
0