দিল্লিতে নতুন ভোটার হওয়ার আবেদন মাত্র আড়াই লাখ

আমুদরিয়া নিউজ: দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় খসড়া তালিকা থেকে প্রায় ৪৭.৬ লাখ নাম বাদ পড়লেও নতুন করে নাম তোলার আবেদন জমা পড়েছে মাত্র ২.৫ লাখ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩১ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২,৫০,৭৫৪টি ফর্ম ৬ জমা পড়েছে।

জেলাভিত্তিক হিসাবে, সর্বাধিক আবেদন এসেছে পশ্চিম দিল্লি থেকে (৩০,৩৬১টি)। সবচেয়ে কম আবেদন নিউ দিল্লি জেলা থেকে (৪,৩৪১টি)। আধিকারিকদের মতে, কম আবেদনের কারণ হতে পারে খসড়া তালিকা তৈরির সময় নিয়ম মেনে যাচাই এবং বহু ভোটারের অন্যত্র স্থানান্তরিত হওয়া। কারও কারও একাধিক পরিচয়পত্র থাকায় তাঁরা স্থায়ী ঠিকানার ভোটার তালিকায় নাম রাখতেও আগ্রহী।

আগামী ৩০ অক্টোবর দাবি ও আপত্তি জানানোর শেষ দিন। ৩০ নভেম্বরের মধ্যে সেগুলির নিষ্পত্তি করে ৪ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *