আমুদরিয়া নিউজ: বিদেশে থাকা ভারতীয় বিজ্ঞানী ও গবেষকদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগের বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। জার্মানির বার্লিনে ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তির গবেষক-পড়ুয়াদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, বিদেশে থাকা ভারতীয় মেধাকে দেশে ফেরাতে উপযুক্ত পথ খুঁজতে হবে। চিনের মতো বিশেষ সরকারি প্রকল্প চালুর প্রসঙ্গে তিনি গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য তুলে ধরে বলেন, ভারতের নীতিমালা তৈরি করতে হবে গণতান্ত্রিক কাঠামো বজায় রেখেই। বর্তমানে জার্মানি ও নেদারল্যান্ডসের পাঁচ দিনের সরকারি সফরে রয়েছেন তিনি।
Total Views:
0