আমুদরিয়া নিউজ: ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের নিয়ন্ত্রণ নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরামর্শপত্র প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার। শুক্রবার দিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ এ কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিশেষজ্ঞ, নাগরিক ও শিল্পপ্রতিষ্ঠান-সহ বিভিন্ন পক্ষের মতামত নিয়ে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এআই ব্যবহারে মানুষের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
এ ছাড়া, ২০২৮ সালের মধ্যে ভারতীয় নকশায় তৈরি, ভারতে উৎপাদিত এবং ভারতীয় ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আনার লক্ষ্যের কথাও জানান বৈষ্ণব।
Total Views:
0