গরুর মাংস খাওয়ার কথা জানানোয় উপহাস, আত্মঘাতী পড়ুয়া

আমুদরিয়া নিউজ: ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাত্তুরে গরুর মাংস খাওয়ার কথা জানানোয় শিক্ষক ও সহপাঠীদের উপহাসের শিকার হওয়ার অভিযোগে আত্মহত্যা করেছে দশম শ্রেণির ১৬ বছর বয়সি এক ছাত্র।

পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার শ্রেণিকক্ষে গরুর মাংস খাওয়ার কথা জানালে শ্রেণিশিক্ষক ও দুই সহপাঠী তাকে অপদস্থ করে। পরে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে দাবি পরিবারের।

ছেলের মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক ও শ্রেণিশিক্ষকের বিরুদ্ধে নির্যাতন প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশ। অভিযুক্ত দুই শিক্ষকের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মৃতের বাবা-মা। ঘটনার তদন্ত চলছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *