আমুদরিয়া নিউজ: জিম্বাবোয়েকে বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতের মহিলা ক্রিকেট দল। রায়পুরে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ৯২ রানে জয় পায় ভারত।
প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৬ রান তোলে। দলের হয়ে দুরন্ত ব্যাটিং করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। মাত্র ৪১ বলে অপরাজিত ৯১ রান করেন তিনি। অন্যদিকে, শেফালি ভার্মার ব্যাট থেকে আসে ৬৯ রান।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৪ রানেই আটকে যায়। ভারতের হয়ে নন্দিনী শর্মা তিনটি উইকেট তুলে নেন। এই জয়ের ফলে সিরিজে সম্পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করল ভারতীয় মহিলা দল।
Total Views:
0