আমুদরিয়া নিউজ: ভারতীয় নৌসেনার শক্তি বাড়াতে আইএনএস বিক্রান্ত থেকে ফরাসি রাফাল মেরিন যুদ্ধবিমান চালানোর প্রস্তুতি শুরু হয়েছে। গোয়ার আইএনএস হংস ঘাঁটিতে চলছে পরীক্ষা। ভারতীয় বিমানবাহী রণতরীর ডেক থেকে যুদ্ধবিমান ওঠানামা করতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা খতিয়ে দেখা হচ্ছে।
২০২৫ সালের ২৮ এপ্রিল ফ্রান্সের সঙ্গে প্রায় ৬৩ হাজার কোটি টাকায় ২৬টি রাফাল মেরিন যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের শেষ দিকে বা ২০২৯ সালের গোড়ায় বিমানগুলি হাতে আসতে পারে। এই যুদ্ধবিমান নৌসেনার আকাশপথে লড়াই, সমুদ্রে নজরদারি এবং শত্রুপক্ষের জাহাজে হামলার ক্ষমতা বাড়াবে বলে অনুমান।
Total Views:
0