দুর্গন্ধে অতিষ্ঠ সিলিকন ভ্যালি! উদ্ধারে নামছে আধুনিক প্রযুক্তি

আমুদরিয়া নিউজ: ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির অন্যতম সমৃদ্ধ শহর মিলিপিটাস। কিন্তু বিগত কয়েক দশক ধরে এখানকার বাসিন্দারা এক মারাত্মক দুর্গন্ধে অতিষ্ঠ। শহরের কাছেই অবস্থিত ৩৪২ একরের একটি বিশাল ডাম্পিং গ্রাউন্ড বা আবর্জনার স্তূপ থেকে এই পচা গন্ধ ভেসে আসে। তীব্র গন্ধের কারণে বাসিন্দারা বাড়ির জানলা পর্যন্ত খুলতে পারেন না। অবশেষে এই নরকযন্ত্রণা থেকে মুক্তি পেতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে প্রশাসন। গন্ধের উৎস ট্র্যাক করতে এবং বাতাস পরিশোধন করতে বিশেষ সেন্সর ও এআই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *