আমুদরিয়া নিউজ: দুর্গাপূজার ষষ্ঠীতে ঐতিহ্যবাহী বাঙালি সাজে নতুন ভিডিও প্রকাশ করে অনুরাগীদের মুগ্ধ করলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করে সকলকে শারদীয় শুভেচ্ছা জানান তিনি।
ভিডিওতে জয়ার পরনে ছিল গোলাপি নকশার পাড়যুক্ত অফহোয়াইট শাড়ি, সঙ্গে মানানসই ব্লাউজ, ভারী কানের দুল ও হাতের অলংকার। চুলে বেলি ফুলের গাজরা তাঁর সাজে যোগ করেছে বাড়তি সৌন্দর্য। ভিডিওর সঙ্গে পুরোনো বাংলা গান ‘তোমারই আছি’ ব্যবহার করেছেন অভিনেত্রী।
ভিডিওটি প্রকাশ করে জয়া লিখেছেন, ‘উৎসব থাকুক চোখের তারায়, হাসিতে আর গল্পে; সবাইকে শারদীয়া শুভেচ্ছা।’ তাঁর এই সাবলীল অভিব্যক্তি ও বাঙালি সাজ প্রশংসা কুড়িয়েছে অনুরাগীদের।
Total Views:
0