আমুদরিয়া নিউজ: ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার ‘তেরঙ্গা র্যালি’ করেন আম আদমি পার্টির (আপ) নেতা-কর্মী ও সমর্থকেরা। মিছিলে জাতীয় পতাকা হাতে অংশ নিয়ে রাজধানীতে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী নিযুক্তের সমালোচনা করেন আপের দিল্লি শাখার প্রধান সৌরভ ভরদ্বাজ।
তিনি প্রশ্ন তোলেন, ভারতে জাতীয় পতাকা ওড়াতে বাধা দেওয়া হচ্ছে কেন। তাঁর বক্তব্য, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের সময়ও জাতীয় পতাকা ওড়ানোর অধিকার নিয়ে আন্দোলন হয়েছিল।
এদিকে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচি ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নয়াদিল্লি ও আশপাশের এলাকায় ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি, কনট প্লেসের সেন্ট্রাল পার্ক ও রাজীব চক মেট্রো স্টেশনে নতুন সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞাও জারি রয়েছে বলে জানা গেছে।